ইফতারে পাহাড়ের বাহারি আনারসের কোন জুড়ি নেই

রোজার ক্লান্তি দূর করতে ইফতারে বিভিন্ন ফলের জুড়ি নেই। সে হিসেবে মাল্টা, কমলা আর আপেলের যা দাম সেই হিসেবে দেশীয় ফল এবং দামে সস্তায় পাশাপাশি রোজাদারদের কাছে পছন্দের তালিকায় রয়েছে রসালো ফল আনারস ও তরমুজ। তবে এখনও পুরোপুরি আনারসের মৌসুম না হলেও রোজাকে কেন্দ্র করে বাজারজুড়ে ঊঠেছে নানান জাতের আগাম আনারস ও তরমুজ। আর ক্রেতারাও এসব আনারস,তরমুজ কিনছেন বেশ আগ্রহ নিয়েই।

রোববার (২ মার্চ) রাঙ্গামাটি,লংগদু কাঁচাবাজার এবং চাকমাদের বাজার ঘুরে দেখা গেছে, সবজির দোকান, ফলের দোকানে আনারস,তরমুজ বিক্রি করা হচ্ছে। একেক দোকানে একেক জাতের ছোট, মাঝারি এবং বড় আকৃতির আনারস,তরমুজ রয়েছে।অন্য ফলের তুলনায় দামেও সস্তা তবে অধিকাংশ আনারসই দেখতে পাকা লালচে এবং সুমিষ্ট ঘ্রাণ সমৃদ্ধ।

চাষীরা জানান, মে-জুলাই মাস আনারসের মৌসুম হলেও রোজার জন্য বাণিজ্যিকভাবে আগাম আনারসের চাষ করা হচ্ছে। রাঙামাটি ও সিলেটের পাহাড়ি আনারসকে হানিকুইন আনারসও বলা হয়।

এ সময় বাজারে উপস্থিত এক মাদ্রাসার শিক্ষক ইফতার সম্পর্কে বলেন,
রমজান রহমত-বরকতের মাস। এ মাসে প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলমান নর-নারীর ওপর রোজা রাখা ফরজ। রোজা রাখার পর যে খাবারের সমাপ্তি হয় এটাকে ইফতার বলে। ইফতারের রয়েছে বিশেষ গুরুত্ব ও ফজিলত ইফতার করা যেমন ফজিলতের, ইফতার করানোও তেমনি বরকতের। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, তার গুনাহ মাফ হয়ে যাবে, সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং রোজাদারের সওয়াবের সমপরিমাণ সওয়াব সে লাভ করবে।

কামরুজ্জামান
লংগদু, রাঙ্গামাটি প্রতিনিধি

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *