আওয়ামী লীগ আমলে জনপ্রশাসনের বঞ্চিত কর্মকর্তাদের সুবিধা দিতে কমিটির প্রতিবেদন জমা

জনপ্রশাসনে পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি আজ মঙ্গলবার তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, কমিটির প্রধান জাকির আহমেদ খান অন্যান্য সদস্যের উপস্থিতিতে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদনটি পেশ করেছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় গত ১৬ সেপ্টেম্বর সাবেক অর্থসচিব এবং বিশ্বব্যাংকে বাংলাদেশের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছিল। আওয়ামী লীগ আমলে ২০০৯ সাল থেকে গত ৪ আগস্ট পর্যন্ত সময়ে চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং এই সময়ের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের জন্য এ কমিটি হয়।

কমিটি নির্ধারিত ৯০ দিনের আগেই প্রতিবেদন জমা দেওয়ায় সদস্যদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।

প্রতিবেদনটি পেশ করার সময় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *