সাবেক এমপি জাবেদ পরিবারের ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি ও তার পরিবারের নামে থাকা ৩৯টি ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৫ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

এসব ব্যাংক হিসাবগুলোতে মোট ৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার টাকা জমা রয়েছে বলে জানা গেছে।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলাকালে তিনি এসব অস্থাবর সম্পদ স্থানান্তর করতে পারেন বলে আশঙ্কা রয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করতে তার ব্যাংক হিসাবগুলো ফ্রিজ করা জরুরি।

এর আগে গত বছরের ৭ অক্টোবর সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। ওই সময় দুদকের আবেদনে উল্লেখ করা হয়, অভিযোগ সংশ্লিষ্টতা থাকায় তারা দেশত্যাগের চেষ্টা করতে পারেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমন নিষিদ্ধ করা প্রয়োজন।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *