আজ 16 ডিসেম্বর সারা দেশে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। 1971 সালের সালের 16 ডিসেম্বর পাক হানাদার বাহিনরীর সাথে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনে বীর বাঙালি। তখন থেকে প্রতি বছর মর্যাদার সাথে পালিত হয় মহান বিজয় দিবস। আজ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বোয়ালাখালী উপজেলা শাখা উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করে। এর আগে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন স্যার আশুতোষ সরকারি কলেজ শাখা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে কলেজে শ্রদ্ধাজ্ঞাপন করে।
