ছাত্রশিবিরের সদ্য বিদায়ী সদস্যদের জামায়াতে বরণ অনুষ্ঠানে মুহাম্মদ নজরুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী সদস্যদের বরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর কার্যালয়ে এই যোগদান ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস, এসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী ও কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী।

এতে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রনি, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ শহিদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলীসহ সদ্য বিদায়ী সদস্যরা।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের অতীতের ন্যায় বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা রাখতে হবে।
আল্লাহর জমিনে তাঁর বিধান প্রতিষ্ঠাই মুসলমানদের প্রধান দায়িত্ব। এ লক্ষ্য অর্জনে সকল পর্যায়ে সংগঠনের নেতাকর্মীদের আন্তরিকতা, ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, দ্বীনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং সমাজে ন্যায় ও ইনসাফভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *