কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের ‘বীর মুক্তিযোদ্ধা’ শফিউদ্দিন নিভু মিয়া চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যু বরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
আজ শুক্রবার (৪ এপ্রিল) রাতে বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন নিভু মিয়ার জানাজার নামাজে কটিয়াদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় গার্ড অফ ওনার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব লাবনী আক্তার তারানা।
আরো উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপি’র বিপ্লবী সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রফিকুল আলম রফিক, কটিয়াদী মডেল থানার কর্মরত আইনশৃঙ্খলা বাহিনী।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন দলের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, কটিয়াদী মডেল প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ তার অসংখ্য গুণধর শুভাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গ। তাঁর এই মৃত্যুতে কটিয়াদী উপজেলা প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, কটিয়াদী উপজেলা শাখা, বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও কটিয়াদী মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বিবৃতি প্রদান করা হয়।