চট্টগ্রামের আনোয়ারায় পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (২ মার্চ) দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ এ অভিযান পরিচালনা করেন। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ১১ ব্যবসায়ীকে ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে ১১ ব্যবসায়ীকে জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, সড়ক ও ফুটপাত দখল করে ইফতার সামগ্রী বিক্রয় না করার জন্যও হোটেল-রেস্তোরাঁ মালিকদের কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।