বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা আজ কোন অপারেটর থেকে কীভাবে পাবেন

জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার (১৮ জুলাই) দেশের সব গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন।

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে ১৮ জুলাই দেশের সব অপারেটরকে বিনা মূল্যে গ্রাহকদের ১ জিবি ইন্টারনেট ডেটা দিতে গত বুধবার নির্দেশনা দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির নির্দেশনা অনুযায়ী, আজ (১৮ জুলাই) দেশের সব মোবাইল অপারেটর নিজ নিজ গ্রাহকদের বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা দিচ্ছে। এই ইন্টারনেট ডেটার মেয়াদ ৫ দিন।

বিটিআরসির নির্দেশনায় অপারেটররা গ্রাহকদের ফ্রি ডেটা দেওয়ার বিষয়টি আগেই এসএমএসের মাধ্যমে অবহিত করে।

যেভাবে পাবেন

আজ ১ জিবি ফ্রি ইন্টারনেট ডাটা পেতে নিজ নিজ মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে গ্রাহকদের।

ডায়াল কোড

গ্রামীণফোন: *121*1807#

বাংলালিংক: *121*1807#

রবি: *4*1807#

টেলিটক: *111*1807#

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৭ জুলাই রাতে মুঠোফোন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। পরদিন ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়। ফলে দেশ পুরোপুরি ইন্টারনেটবিহীন হয়ে পড়ে। সেই বিষয়টিকে মাথায় রেখেই জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে গ্রাহকদের বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা দেওয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *