চট্টগ্রাম লালখান বাজার ৭ নম্বর বাসের চাপাই রিয়া মজুমদার (২৪) এক তরুণীর মৃত্যু হয়। মঙ্গলবার ৮.৪.২০২৫ইংরেজি রাত ৮.০২ মিনিটে লালখান বাজার বাস থেকে নামার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়া মজুমদার গোল্ড সেন্টোডস গ্রুপ নামে একটি রিয়েল এসেট কোম্পানিতে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান বাস থেকে নামার সময় রিয়া পড়ে যান। ঠিক সেই সময় বাস দ্রুত গতিতে এসে রিয়াকে চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয়।
কোতয়ালি থানার উপ পরিদর্শক এস আই আসাদুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হসপিটাল হাসপাতালে পাঠানো হয়। ঘাতক বাঁচটি জব্দ করা হলো, বাকচালক পালিয়ে যায়। ঘটনার তদন্ত চলছে ।
বাবুল নন্দী
চট্টগ্রাম প্রতিনিধি