বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহত, প্রতিবাদে অবরোধ, যানজট

জধানী ঢাকার বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক নারী পোশাকশ্রমিক।

বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় যানজটে আটকে আছে যানবাহন। সকাল পৌনে নয়টার দিকে

প্রতিবাদে দুটি পোশাক কারখানার শ্রমিকেরা ওই এলাকার সড়ক অবরোধ করেছেন। এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

চেয়ারম্যানবাড়িতে যানজটে আটকে আছে গাড়ি । সকাল  পৌনে নয়টার দিকে

আজ সোমবার সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছে। সকাল সাড়ে আটটার দিকে বনানী, মহাখালী ও গুলশানে যান চলাচল প্রায় বন্ধ ছিল। মহাখালী ও বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও এ সময় তীব্র যানজট হয়। সকাল সাড়ে ১০টার দিকে এক্সপ্রেসওয়েতে যানজট কিছুটা কমে আসে। তবে এরপর আবার বনানীর চেয়ারম্যানবাড়িতে এক্সপ্রেসওয়েতে গাড়ি চলা বন্ধ হয়ে যায়।

বনানীর চেয়ারম্যানবাড়িতে পোশাকশ্রমিকদের অবরোধ। বেলা সাড়ে ১১টা

নিহত পোশাকশ্রমিকের নাম মিনারা আক্তার। আহত আরেক পোশাকশ্রমিকের নাম সুমাইয়া আক্তার। তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কোন গাড়ি কীভাবে তাঁদের চাপা দিয়েছে, তা এখনো জানা যায়নি। 

বনানীর চেয়ারম্যানবাড়িতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে  গাড়ি চলছে না। বেলা সাড়ে ১১টা

বেসরকারি চাকরিজীবী গোলাম ওয়াদুদ বলেন, বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বাসে কারওয়ান বাজারে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। সকাল পৌনে আটটার দিকে বনানীতে যানজটে আটকা পড়েন । বাস না চলায় নেমে একঘণ্টার বেশি সময় হেঁটে তিনি কর্মস্থলে পৌঁছেছেন।

সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে চেয়ারম্যানবাড়িতে অবরোধ। আটকে আছে যানবাহন। সকাল পৌনে নয়টার দিকে

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরকার প্রথম আলোকে বলেন, রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকেই শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছেন।

গুগল ম্যাপে সকাল ১০টায় পুরো এলাকায় এমন  যানজট দেখা যাচ্ছে
Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *