লংগদু কাপ্তাই লেগ থেকে গলায় বালুর বস্তা বাধা যুবকের লাশ উদ্ধার

রাঙ্গামাটির, লংগদু উপজেলার, ঝর্না টিলা গ্রামে গলায় বালুর বস্তা বাঁধা অবস্থায় সাদ্দাম (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।

সোমবার (৩ মার্চ ) বিকালে লংগদু সদর ইউনিয়নের ঝর্ণাটিলা গ্রাম থেকে খবর আসে নদী হতে একটি লাশ পাওয়া গেছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনা স্থলে লংগদু থানা পুলিশ গিয়ে নদীর পাড় থেকে সাদ্দামের গলায় দড়ি দিয়ে বস্তা বাধা অবস্থায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মো:সাদ্দাম লংগদু সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ঝর্ণা টিলার মো: হানিফ ও মমতাজ বেগমের দ্বিতীয় ছেলে। প্রতি দিনের ন্যায় সাদ্দাম সকালে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয়। দুপুরের দিকে বাড়ির পাশে কাপ্তাই লেকে সাদ্দামের জালের নৌকাটি ভাসতে দেখে পরিবারের লোকজন সাদ্দামকে খোঁজাখুঁজি করতে থাকে না পেয়ে থানায় মিসিং ডায়েরি করতে আসে।

সাদ্দামের পরিবার থেকে জানতে পারি,সাদ্দাম ভোর রাতে মাছ ধরতে বাসা থেকে বের হয়েগেছে। পরে দুপুরে সাদ্দামের বড় ভাই মাছ ধরে বাসায় আসার সময় সাদ্দামের নৌকা নদীর মাঝখানে ভাসতে দেখে। বাড়িতে এসে বড় ভাই তার মা কে জিজ্ঞেস করে সাদ্দাম কোথায় তার নৌকা নদীতে ভাসছে। তখন ছোট ভাই আর তার বাবা নদীতে গিয়ে দেখে নৌকা নদীর মাঝখানে ভাসমান অবস্থায় আটকানো। তখন তাদের সন্দেহ হলে স্থানীয়দের সহযোগিতায় জাল ফেলে এবং অক্সিজেন ব্যবহার করে তাকে খোঁজাখুঁজি করে এক পর্যায়ে ঘন্টা খানেক পর কেচকি জাল এবং অক্সিজেনের সাহায্যে মানুষ নেমে তার লাশ উদ্ধার করে।

সাদ্দাম এমন কেন করলেন কারণ জানতে চাইলে তার পরিবার বলেন, কিছু দিন আগে সাদ্দাম তার স্ত্রীর সাথে ডিভোর্স হয়। সেই থেকে তিনি মানসিক ভাবে ভেঙ্গে পড়েছে,এবং সব সময় দুশ্চিন্তায় থাকতো আমরা ধারণা করছি তিনি আত্মহত্যা করেছেন।মৃত সাদ্দাম এর একটি ফুটফুটে দুই বছরের কন্যা সন্তান আছে।

এ বিষয়ে লংগদু থানার এস আই মামুন (নিরস্ত্র) এর সাথে কথা বলে জানতে পারি তারা সাদ্দামের বাড়িতে খোঁজাখুঁজি করে একটি কাগজে আত্মহত্যার নোট উদ্ধার করেছে। বাকি ময়না তদন্ত করার জন্য মঙ্গলবার (৪ মার্চ) সকালে রাঙ্গামাটি প্রেরণ করা হবে। লংগদু থানা প্রাথমিকভাবে জানিয়েছে সাদ্দাম আত্মহত্যা করেছে।

কামরুজ্জামান
লংগদু,রাঙ্গামাটি প্রতিনিধি

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *